সারাদেশ

ইটপাটকেল নিক্ষেপ, তুমুল হট্টগোল

এম. এ আজিজ রাসেল: নানা নাটকীয়তায় জেলা প্রশাসক গোল্ডকাপ থেকে ছিটকে পড়েছে সদর উপজেলা। সোমবার বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মহেশখালীর সাথে ৪—৩ গোলে ট্রাইবেকারে হেরে কপাল পুড়লো স্বাগতিকদের।

আরও পড়ুন: গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

ম্যাচের শুরুতেই মাঠ দখলে নিয়ে নেয় মহেশখালী। তাদের কয়েকটি নিশ্চিত গোলের আক্রমণ ঠেকিয়ে দেয় সদরের গোলরক্ষক রাহুল। ২২ মিনিটে অপ্রত্যাশিত পেনাল্টি পায় মহেশখালী। এতে বিদেশি খেলোয়াড় ডাম্বা গোল করে দলকে ১—০ গোলে এগিয়ে নেয়। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল মহেশখালী। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে একের পর এক আক্রমণ করে সদরের খেলোয়াড়েরা। ৬৭ মিনিটে সদরও পেনাল্টি পেয়ে গোল করে বিদেশি খেলোয়াড় সাসা। এতে ম্যাচে সমতা ফেরে। কিন্তু এরপরেই ঘটে বিপত্তি। গোলরক্ষককে লক্ষ করে বোতল ও ইট নিক্ষেপের অভিযোগ এনে মাঠ ছাড়ে মহেশখালীর খেলোয়াড়েরা। এতে খেলা বন্ধ থাকে প্রায় ২০ মিনিট। পরে ম্যাচ শুরু হলেও চলে মাত্র ১০ মিনিট। এ সময় দুদলই একাধিক আক্রমণ করে গোল না পেয়ে খেলা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে মহেশখালীর নায়ক গোলরক্ষক মো. সাঈদী। সদরের চমৎকার দুটি শট ঠেকিয়ে দেন তিনি। এবং ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন। আর সেই সঙ্গে ৪—৩ গোলে সদরকে হারিয়ে কাঙ্খিত ফাইনালে পৌঁছে মহেশখালী। খেলা শেষ হওয়ার পর উচ্ছৃঙ্খল কিছু দর্শক মাঠে ইটপাটকেল নিক্ষেপ করে। দর্শকদের এই হট্টগোল প্রভাব ফেলে মাঠে। এ সময় সদরের কর্মকর্তা বিপ্লব ও মহেশখালী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুজনের মধ্যে বাকবিতণ্ডতা থেকে হাতাহাতি পর্যায়ে রূপ নেয়। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: অনাস্থা ভোটে জিতলেন জনসন

মঙ্গলবার (৭ জুন) ফাইনালে চকরিয়ার মুখোমুখি হবে মহেশখালী।

মহেশখালী উপজেলা ফুটবল দল: সাঈদী গোলরক্ষক), মোস্তফা, সোলাইমান, ডাম্বা, এভান্স, মনজু, আরমান, রাজীব, খেমকা, সজীব, মানিক, আলা উদ্দিন, আরমান, শাহেদ, রাসেল। ম্যানেজার—নবীর হোসেন ভুট্টো ও কোচ—শামসুল আলম রনি।

আরও পড়ুন: সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা

সদর উপজেলা ফুটবল দল: রাহুল, (গোল রক্ষক), মুবিন, রিদার্থ, শেফায়েত, জাহেদ, মোস্তফা, সার্স, আরাফাত, কোলু, সাইফ, লাসি, মোবারক, হুমায়ুন, মুর্শেদ, আরিফ ও ওসমান। ম্যানেজার—আমির হোসেন ও কোচ—বিপ্লব।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা