ভারতে পাচারকালে শরীয়তপুরের অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
সারাদেশ

ভারতে পাচারকালে শরীয়তপুরের অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

মাজহারুল ইসলাম : প্রেমের ফাঁদে ফেলে শরীয়তপুর থেকে অপহরণ হওয়া অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের তৎপরতায় উদ্ধারকৃত স্কুলছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : চাল আমদানির হিড়িক

সোমবার ( ৬ জুন ) দুপুরে দেবহাটা থানায় স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে গ্রেফতার হয়নি অভিযুক্ত সুমন হোসেন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।

রোববার (৫ জুন) রাতে সাতক্ষীরার দেবহাটা থানার এস আই নুর মোহাম্মাদের নেতৃত্বে পুলিশ তৎপরতা চালিয়ে ওই স্কুলছাত্রীকে দেবহাটা থানারে পদ্মশাখরা সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে।

সুমন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঢেপুখালীর আবদুস সবুর সরদারের মেঝ ছেলে। ভুক্তভোগী স্কুলছাত্রী শরীয়তপুর জেলার জাজিরা থানার বাসিন্দা।

আরও পড়ুন : গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন, গত বৃহস্পতিবার (২ জুন) সকালে আমার মেয়ে স্কুলে পরীক্ষা দিতে যায়। কিন্তু বিকেল হলেও বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে জাজিরা থানায় জিডি করি।

পরবর্তীতে পুলিশের তৎপরতায় দেবহাটা সীমান্ত এলাকা থেকে আমার মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।

অভিযোগ অস্বীকার করে সুমনের বাবা সবুর সরদার জানান, ছেলে শরীয়তপুরে ইটভাটায় কাজ করতে যাওয়ার সুবাদে মেয়েটির সাথে তার পরিচয়। সেই সূত্রে সুমনের হাত ধরে মেয়েটি পালিয়ে আসে। তাকে অপহরণ করা হয়নি।

আরও পড়ুন : আরও কমলো টাকার মান

দেবহাটা থানার এসআই নুর মোহাম্মদ জানান, গোপন সূত্রে পুলিশ জানতে পারে মেয়েটি দেবহাটা উপজেলার আতাপুর গ্রামে সুমনের ভগ্নীপতি সাহেব আলী সরদারের বাড়িতে রয়েছে। মেয়েটিকে সরিয়ে ফেলার কারণে অভিযান চালিয়ে প্রথমে উদ্ধারে ব্যর্থ হই।

পরবর্তীতে ভারতে পাচারকালে দেবহাটা উপজেলার পদ্মশাখরা সীমান্ত এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারি সুমন ও তার ভগ্নীপতি সাহেব আলী পালিয়ে যায়।

আরও পড়ুন : দে‌শে নানা কার‌ণে চা‌লের দাম বে‌ড়ে‌ছে

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া অষ্টম শ্রেণির ছাত্রী দেবহাটা থানা এলাকায় আছে, এমন সংবাদের ভিত্তিতে ৭ ঘন্টার অভিযানে মেয়েটিকে উদ্ধার করে সোমবার দুপুরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা