পুরনো ছবি
সারাদেশ

গ্যাসফিল্ড কর্মকর্তার ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের সুন্দলপুর গ্যাসফিল্ড লিমিটেডের উপব্যবস্থাপক বিশ্বজিত কুমার বিশ্বাসের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: কনটেইনার ডিপোতে আগুন, নিহত ১৬

শনিবার (৪ জুন) রাত ৮টা ১৫মিনিটের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি আবাসনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সুন্দলপুর গ্যাস ফিল্ডের ২নং গ্যাস ফিল্ড পরিদর্শনে যান উপব্যবস্থাপক বিশ্বজিত। পরিদর্শন শেষে সেখান থেকে আবাসনে ফেরার পথে মাঝ পথে দুষ্কৃতকারীরা তার গাড়ি আটকিয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করে মারধর করে। একপর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১২

হামলার বিষয়ে জানতে চাইলে সুন্দলপুর গ্যাসফিল্ড লিমিটেডের উপব্যবস্থাপক বিশ্বজিত কুমার বিশ্বাস বলেন, ভাই আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এছাড়া লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা