সারাদেশ

১ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সান নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের পাত জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: হজযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২ জুন) আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটের যাত্রী ময়নুল ইসলামকে স্বর্ণের চালানসহ আটক করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, সকালে আবুধাবি থেকে আসা ফ্লাইটের যাত্রী ময়নুল ইসলামকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। তার সঙ্গে স্বর্ণ বা ঘোষণাযোগ্য কোনো পণ্য আছে কি না জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। তার দেহ তল্লাশি করা হয়। পরে সঙ্গে থাকা লাগেজের ট্রলি ব্যাগের সঙ্গে কৌশলে আনা স্বর্ণের সন্ধান পাওয়া যায়। ওই যাত্রী ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ দিয়ে রডের আকৃতি বানিয়ে রুপালি প্রলেপ দিয়ে ট্রলি ব্যাগের রড হিসেবে ব্যবহার করছিলেন।

আরও পড়ুন: সুখবর দিলেন রণবীর-আলিয়া

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন বলেন, ‘লাগেজ ট্রলিতে রডের যে ফ্রেম থাকে লাগেজ মজবুত রাখার জন্য, সেই রড খুলে সেখানে স্বর্ণ দিয়ে রডের মতো বানিয়ে বহন করা হচ্ছিল। ’

তিনি আরো বলেন, ‘উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা। ’ আটককৃত ময়নুলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং কাস্টমস বিভাগীয় আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন: ইউক্রেন প্রতিদিন প্রায় ১০০ সৈন্য হারাচ্ছে

প্রসঙ্গত, গত ২৭ মে সকাল ৭টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর কাছে একই পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। মো. আলী আহমদ নামে এক যাত্রী একটি নেবুলাইজার মেশিনের ভেতরে করে কৌশলে স্বর্ণের ১১টি পাত বহন করছিলেন। সেই পাতগুলোও রুপালি প্রলেপ দেওয়া ছিল।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা