সৈয়দপুরে রেস্টুরেন্টে অসমাজিক কাজ, ৩ ছাত্রীসহ আটক ৬
সারাদেশ

সৈয়দপুরে রেস্টুরেন্টে অসমাজিক কাজ, ৩ ছাত্রীসহ আটক ৬

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার বিপণীবিতান কেন্দ্র সৈয়দপুর প্লাজায় অবস্থিত ‘ফ্রেন্ডস জুস বার’ নামে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় রেস্টুরেন্ট মালিক আকতার আলী পালিয়ে যান। তার মালিকানাধীন রেস্টুরেন্টটি সিলগালা করে বন্ধ ঘোষনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন।

আরও পড়ুন : ‘জাতীয় কবি’র গেজেট চেয়ে আইনি নোটিশ

আটক ৬ জনের মধ্যে ৩ জন ছাত্রীকে মুচলেকায় অভিভাবকের হাতে তুলে দেওয়া হলেও অপর তিনজন দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকার হামিদুল ইসলামের ছেলে আশারফুল ইসলাম ( ১৯) ও একই এলাকার সাইফুল ইসলামর ছেলে মো: সোহান (২১) কে তিন দিন এবং দিনাজপুরের জেলার পার্বতিপুরের রোস্তম আলীর ছেলে মাহিন ইসলাম (২৭) কে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন : অস্ত্র কেনাবেচা বন্ধ!

পুলিশ সূত্রে জানা গেছে, ফ্রেন্ডস জুসবার রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ হয়এমন খবর পেয়ে ওইদিন উল্লেখিত সময়ে সেখানে অভিযান চালায় সৈয়দপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহিদুর রহমান। অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ছয় নারী-পুরুষকে আটক করেন।

আরও পড়ুন : আইটিতে ৩০ লাখ কর্মসংস্থান হবে

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, অভিযোগ রয়েছে সৈয়দপুর প্লাজায় কিছু চাইনিজ রেস্টুরেন্ট ভিতরে অসামাজিক কার্যকলাপ হয়। এখন থেকে রেস্টুরেন্টগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা