হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্রের
সারাদেশ

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্রের

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলায় বজ্রপাতে আলমগীর হোসেন (২৭) নামের মাস্টার্স পড়ুয়া এক ছাত্রের প্রাণ গেল ।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে শনাক্ত প্রায় ৮ লাখ

বৃহস্পতিবার ( ১৯ মে ) রাত ১১ টার দিকে করাব হাওরে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র ও উপজেলার করার গ্রামের মকসুদ আলীর পূত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আলমগীর ও তার বাবা মকসুদ আলী বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান মাড়াইর মেশিন দিয়ে ধান কাটতে ছিলেন এ সময় তার উপর বজ্রাঘাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা