সারাদেশ
বোয়ালমারীতে

নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ীতে পবিত্র ঈদ-উল ফিতরের দিন দুপুরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ওই পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: দর কষাকষি করে লাভ নেই

আমানা গ্রুপের পরিচালক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. দেলোয়ার হোসেন সোমবার ( ৯ মে ) সন্ধ্যায় নিহত দুই পরিবারের সদস্যদের মাঝে নগদ এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। নিহত আকিদুল শেখ ও খায়রুল শেখের বাড়ি যান এবং তিনি নিহত দুই পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন।

আর্থিক সহায়তা প্রদান কালে আমানা গ্রুপের পরিচালক মো. দেলোয়ার হোসেন বলেন, নিহত দুই ব্যক্তির এতিম ছেলেদের জন্য দুটি ইজিবাইক কিনে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। যাতে করে তারা তাদের সংসারের হাল ধরতে পারে।

তিনি বলেন, আমি আমার সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এই অসহায় দুটি পরিবারের সদস্যদের মাঝে এবং আমি সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করবো তারা যেন এই অসহায় এতিম দুটি পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

এছাড়া নিহত দুই পরিবারের যোগ্য যে ছেলে থাকবে তাকে আমানা গ্রুপের পরিচালক এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. দেলোয়ার হোসেন চাকুরী দেওয়ার ও আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় বুধবার পর্যন্ত কারফিউ

তিনি গ্রামের লোকদের প্রতি অনুরোধ করে একটা কথা বলেন, আপনাদের গ্রামের দলীয় কোন্দল বা গ্রুপিংয়ের কারণে অযথা নির্দোষ লোকের নামে মামলা দিয়ে হয়রানি করবেন না। এতে করে এই নিহত পরিবারের মতো আরেকটা নির্দোষ পরিবার ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, আমি আজ অসহায় মানুষের পাশে গিয়ে সাহায্য সহযোগিতার যে হাত বাড়িয়ে দিচ্ছি তার সম্পূর্ণ কৃতজ্ঞতা আমার পরম শ্রদ্ধাশীল ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম এর। তিনি যদি আমাকে তার কাছে না টেনে নিতেন তাহলে আজ আমি এতো দূরে আসতে পারতাম না। মানুষের পাশে দাড়াতে পারতাম না। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারতাম না। আমার পরম শ্রদ্ধাশীল মানুষটির জন্য আজ আমি এতো দূরে এসেছি। মানুষের পাশে দাড়াতে পেরেছি। আপনাদের ফরিদপুর এক আসনের দানবীর খ্যাত কাজী সিরাজুল ইসলামের জন্য দোয়া করবেন।

আরও পড়ুন: রাজধানীতে গাঁজাসহ গ্রেফতার ২

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, ঘোষপুর ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহম্মেদ, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব, মধুখালী পৌর সভার কমিশনার কামরুজ্জামান বাবু প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা