সারাদেশ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

সান নিউজ ডেস্ক: কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শুভ নামে এক কিশোর খুন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

আরও পড়ুন: জালে ধরা পড়ছে রাজা ইলিশ

বুধবার (৪ মে) সন্ধ্যায় গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামের জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রিজ এলাকায় ঘুরতে যায় শুভ। সন্ধ্যার পর কয়েকজন যুবক তার ওপর হামলা চালান। তারা তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফের বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত

বিষয়টি নিশ্চত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা