মিথ্যাচার করে কোন ফায়দা হাসিল হবে না
সারাদেশ

মিথ্যাচার করে কোন ফায়দা হাসিল হবে না

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা পুলিশের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেছেন, বিএনপি সরকারকে নিয়ে এমন মিথ্যাচার করছে যা রমজান মাসেও থামছে না।

আরও পড়ুন : সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে

রাষ্ট্রদূতের বক্তব্যকে বিকৃত করে ভিন্ন স্বার্থ হাসিল করতে চেয়েছিলো। কিন্তু রাষ্ট্রদূত তার বিকৃত বক্তব্যে বিব্রত হয়ে কুস্বার্থ হাসিলের বিষয়টি বুজতে পেরে বিবৃতি দেন। তাতেই বিএনপির মিথ্যাচারের বিষয়টি পরিস্কার হয়।

শনিবার ( ২৩ এপ্রিল) পুলিশ লাইন্সের হলরুমে এ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : শাহবাজের জোটে বাজছে ভাঙনের সুর

জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডেপুটি মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) একেএম এহসান উল্লাহ, জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান রসুল (পিপি)সহ আরো অনেকে।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

বক্তৃতা কালে তিনি আরো বলেন, এদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ না। ধর্মের দোহাই দিয়ে অপব্যাখ্যা করে কখনোই সঠিক পথ থেকে বিভ্রান্ত করতে পারে নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আল্লাহর রহমত থাকায় তাকে ২১বার হত্যার ষড়যন্ত্র করেও সফল হয়নি। তিনি দেশের যে অগ্রগতি চালিয়ে যাচ্ছেন তা কোন অপশক্তি থামাতে পারবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা