ঈশ্বরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা
সারাদেশ

ঈশ্বরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

এহসানুল হক (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর আনন্দময় করে তুলতে এরই মধ্যে নতুন পোশাক কেনাকাটা শুরু করে দিয়েছেন ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষ। শপিংমল ও মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

আরও পড়ুন : খাদ্যদ্রব্যের অবৈধ মজুতে ৫ বছরের জেল

বিক্রেতারা বলছেন, এখন যারা মার্কেটে আসছেন তাদের অধিকাংশই ভিড় এড়াতে আগাম কেনাকাটা করছেন।

করোনা সংক্রমণের কারণে দুই বছর কঠোর বিধিনিষেধে ব্যাহত হয়েছে মানুষের স্বাভাবিক জীবন। করোনার আঘাতে ম্লান হয়ে যায় ঈদের আনন্দও।

এ বছর করোনা প্রাদুর্ভাব কমে যাওয়ায় জীবনযাত্রায় ফিরেছে স্বাভাবিক ছন্দ। বিধিনিষেধ না থাকায় আগেভাগে কেনাকাটা জমে উঠতে শুরু করেছে ঈশ্বরগঞ্জের বিভিন্ন বিপণিবিতানে। কয়েকদিন গেলে বিক্রি আরও বাড়বে বলে মনে করছেন দোকানিরা।

আরও পড়ুন : গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

উপজেলার প্রাণকেন্দ্র ঈশ্বরগঞ্জ পৌর বাজারে বিপণিবিতানসহ উপজেলার বিভিন্ন বাজারের মার্কেটে দেখা গেছে, ক্রেতাদের বাড়তি ভিড়। তারা পছন্দের জামাকাপড় কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে দেখছেন। ঈদে নতুন কী পোশাক এসেছে, তা-ও দেখতে এসেছেন অনেকে। ফুটপাতে কেনাকাটা করছেন নিম্ন আয়ের মানুষ।

কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বললে তারা জানান, প্রতিবছর ঈদের কয়েকদিন আগে দোকানে অনেক ভিড় থাকে। এবার একটু আগেভাগে কেনাকাটা শুরু হয়েছে। ক্রেতারা জানান, সব পোশাকের দাম কিছুটা বেশি।

আরও পড়ুন : বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

ঈদকে সমানে রেখে প্রতিটি বিপণিবিতানে পোশাকের ব্যাপক সমারোহ দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সব ধরনের কালেকশন তারা রেখেছেন। তবে গরমে সুতি কাপড়ের চাহিদা বেশি থাকায় সুতি কালেকশন বেশি রয়েছে।

আরও পড়ুন : তারা ক্ষমতায় চিরদিন থাকতে চায়

উপজেলার পৌর বাজারের সৌখিন বস্ত্রালয়ের মালিক আমান উল্লাহ বলেন, ক্রেতাদের পছন্দ ও আবহাওয়ার সঙ্গে মিল রেখে ঈদ কালেকশন করা হয়েছে। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, অনেকে কিনছেনও।

তিনি আরও জানান, এখন দিন যাবে আর ভিড় বাড়বে। আমরা আশাবাদী এবার ঈদে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি বেচাকেনা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা