নান্দাইলে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক
সারাদেশ

নান্দাইলে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইলে দিন দুপুরে দেশীয় অস্ত্র সহ ৭ জন ডাকাত’কে আটক করেছে নান্দাইল থানা পুলিশ।

আরও পড়ুন : ভ্রমণ ভিসায় বিমানবন্দরে হয়রানি নয়

রোববার (১৭ এপ্রিল) এক গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া রাস্তার দক্ষিণ বাশঁহাটি নামক স্থানে আবু জাহেদের ফিশারীর পাড় ঘর থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ তাদের (৭ জন)কে আটক করে।

আটককৃতরা হচ্ছে অত্র উপজেলার গাংগাইল ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র আবু জাহেদ (২৮), চন্ডিপাশা ইউনিয়নের বাশঁহাটি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শাহ আলম কিবরিয়া (৪৩), ইব্রাহিম আকন্দের পুত্র সাকিব আকন্দ, আবিদ হোসেনের পুত্র খলিলুর রহমান (১৯), সাইদুল ইসলামের পুত্র হৃদয় হাসান (২০), আবুল কাশেমের পুত্র নাইমুল ইসলাম ও মুজিবুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন : টেক্সটাইল পণ্য আমদানিকারকরা ঝুঁকছে ভারতে

এসময় তাদের নিকট থেকে ২টি কিরিছ, ২টি দা, ২টি চাইনিজ চাকু, ৬টি এন্ড্রয়েড মোবাইল সহ ১০টি মুঠো ফোন, ১টি কুড়াল ও আনুষাঙ্গিক অন্যান্য জিনিসপত্র সহ নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, আটককৃতরা পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ডাকাতের প্রস্তিুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক জাবেদ এর নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থল থেকে অস্ত্র সহ তাদের উদ্ধার করে।

আরও পড়ুন : ঈদযাত্রায় ভোগান্তিতে পড়বে নগরবাসী

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় মাদক, চুরি ও ডাকাতি সহ সকল প্রকার আইনশৃঙ্খলার পরিস্থিতির কার্যকলাপ রোধে আমাদের নিয়মিত নজরদারীর ফলেই ডাকাতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা