সারাদেশ

গৌরীপুরে পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতির ওপর হামলা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে জাইকার অর্থায়নে ও এলজিইডির অধিদপ্তরাধীন বিল কাইলা বালুয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (রেজিঃ নং-২৭/২০১৪) লিমিটেডের সভাপতি বৃদ্ধ প্রদীপ মিশ্রের (৬৮) ওপর হামলার অভিযোগ ওঠেছে কাজল মিশ্র (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুন: এখন আমি ভয়ংকর

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সমিতির কার্যালয়ে আসবাবপত্র ভাংচুর করা হয়েছে।

সমিতির সভাপতি প্রদীপ মিশ্র জানান, প্রতিবেশী ভাতিজা কাজল সমিতির জায়গা দখল করে তাতে দোকান ঘর নির্মাণের জন্য কিছুদিন ধরে পাঁয়তারা চালিয়ে আসছিল। ঘটনার দিন সকালে সমিতির কার্যালয় সংলগ্ন স্থায়ীভাবে দোকান ঘর উত্তোলন করছিল সে। এ সময় সমিতির সদস্যরা তাৎক্ষণিক তাকে বাধা দিলে দোকান ঘর উত্তোলনের কাজ বন্ধ করে। এদিকে ঘর উত্তোলনে ব্যর্থ হয়ে ঘটনার দিন দুপুর ১২ টার দিকে কাজল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রদীপ মিশ্রের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। বাড়িতে হামলাকালে বাধা দিলে প্রদীপ মিশ্রকে চেয়ার দিয়ে আঘাত করা হলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি শফিকুল গ্রেফতার

এ বিষয়ে জানতে চাইলে হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে কাজল মিশ্র জানান, ঘটনারদিন সকাল ১১ টার দিকে প্রদীপ মিশ্রের হুকুমে সমিতির কয়েকজন সদস্য তার বিকাশের দোকান ভাংচুর করেন।

কাজল আরও জানান, উল্লেখিত সমিতির কার্যালয় স্থাপনে তার বাবাও জমি দিয়েছেন সুতরাং সেখানে পরিত্যক্ত জমিতে তার দোকান ঘর নির্মাণের অধিকার রয়েছে।

আরও পড়ুন: দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলুক

উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াদুল হক জানান, সমিতির কার্যালয় ভাংচুরের ঘটনার বিষয়ে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, উল্লেখিত হামলা ও ভাংচুরের ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা