সারাদেশ
কাঠালিয়ায় গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকালে

এসআইকে কুপিয়ে জখমের অভিযোগ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের এসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক পুলিশের এসআইকে জখম করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

ঘটনার পর থেকে তাকে ক্যাম্প থেকে পালিয়ে অজ্ঞাতস্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামের ফারুক হোসেন হাওলাদারের স্ত্রী গৃহবধু মাকসুদা আক্তার নিপা।

পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাহিন হাওলাদার জানান, তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাথে ভুক্তভুগী ওই নারীর ভগ্নিপতির চায়ের দোকানে যাতায়াতের সুবাদে পরিচয় হয় এসআই আলমগীরের সাথে। গতকাল সোমবার রাতে এসআই আলমগীর সেই নারীর বোনের বাড়িতে প্রবেশ করে। সেখানে তাঁকে ধর্ষণ করায় ধারালো অস্ত্র দিয়ে এসআই আলমগীরকে কুপিয়ে জখম করা হয়।

এদিকে একজন পুলিশ কর্মকর্তার দ্বারা এ ঘটনা শিকার হওয়া নারীকে পরিবারের সদস্যরা ভয়ে সাময়িক আড়াঁলে রাখেন। সেই সুযোগে পুলিশও ঘটনা আড়াঁল করার চেষ্টা করলে প্রাথমিক ভাবে বিষয়টি তেমন জানাজানি হয়নি। তবে বুধবার ভিকটিম সাংবাদিকদের কাছে বিস্তারিত জানালে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

এ বিষয়ে কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, গত সোমবার রাত ৮ টার দিকে গৃহবধু মাকসুদা আক্তার নিপা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানায় তাকে ধর্ষন করা হয়েছে। খবর পেয়ে সেখানে গিয়েছি।

তখন গৃহবধু জানায়, তাকে জোরপূর্বক ধর্ষন করায় কুপিয়ে আহত করে আলমগীরের মোবাইল রেখে দেয়া হয়েছে। যদিও মোবাইলটি সে দেখাতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে এসআই আলমগীরকে পায়নি কাঠালিয়া থানা পুলিশ। ঐ মহিলাকে ঝালকাঠি গিয়ে ডাক্তারি পরীক্ষা করিয়ে কাঠালিয়া থানায় এসে লিখিত অভিযোগ করতে বলে দিয়েছি। মঙ্গলবার বিকেল পর্যন্ত সে কোন অভিযোগ করেনি। এসআই আলমগীরের সাথে ঘটনার পর থেকে ওসির দেখা বা কথা হয়নি বলেও তিনি জানান।

এ প্রসঙ্গে কাঠালিয়া থানার তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, আমি এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। কিন্তু আমি ছুটি শেষে মঙ্গলবার ক্যাম্পে ফেরার কারনে কিছুই জানিনা। তবে ক্যাম্পে এসআই আলমগীরকে পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা