ছবি-সংগৃহিত
সারাদেশ

জন্ম নিবন্ধন নিয়ে বাণিজ্য

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মানুষরা ভোগান্তিতে পড়েছে ইউনিয়ন পর্যায়ে সরকারি জন্ম নিবন্ধন সংশোধন করা নিয়ে।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ থেকে জন্মসনদে জন্ম তারিখ সংশোধনের জন্য ১০০ এবং অন্যান্য তথ্য সংশোধনে ৫০ টাকা ফি নির্ধারিত রয়েছে। এছাড়া সংশোধনের পর সনদের কপি কোনো টাকা ছাড়াই বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই সরবরাহের কথাও বলা আছে।

আরও পড়ুন: টি-সিরিজে চুক্তিবদ্ধ হলেন ইয়োহানি

কিন্তু ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়ন পরিষদে জন্মসনদ সংশোধনের সরকারি ফি ৫০ টাকার পরিবর্তে ২০০-৩০০ টাকা নিচ্ছেন পরিষদের সচিব মো. খবির উদ্দিন। এর থেকে কম টাকায় কোনো কাজ করবেন না বলেও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি।

এলাকাবাসীর মতে, সচিব হিসেবে ইউপিতে খবির উদ্দিন যোগদানের পর থেকেই চলছে দুর্নীতি। এ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার হয়নি।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বেশি ফি নেওয়ার কারণ জানতে চাইলে ইউপি সচিব খবির উদ্দিন বলেন, কাজের চাপ বেশি হওয়ায় লোক ভাড়া করে কাজ করাতে হচ্ছে।

তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে জন্মসনদ সংশোধনের জন্য উপজেলা থেকে অনুমোদন আনতে হয়। অনুমোদনের কাজটি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত সহকারী জাকির হোসেন। এজন্য তাকেও টাকা দিতে হয়।

তবে অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে জাকির হোসেন কথা শেষ না করেই ফোন কেটে দেন।

এ ব্যাপারে ১নং বালিথুবা (পশ্চিম) ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজী বলেন, দায়িত্ব নেওয়ার আগে ৪০০-৫০০ টাকা নেওয়া হতো। এখন সেটা কমানো হয়েছে। যদিও সরেজমিনে তার কথার সত্যতা মেলেনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা