ছবি- সংগৃহিত
সারাদেশ

শ্লীলতাহানির অভিযোগে ৩মাসের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে এক মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে ইউসুফ মিয়া নামের এক বখাটেকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে পৌরসভার দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি এ দণ্ড দেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: টানা ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে ওই কিশোরী করোনা টিকার ২য় ডোজ নিয়ে বাড়ি ফিরছিল। পথে দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে আসতেই বখাটে ইউসুফ মিয়া তাকে শ্লীলতাহানি করেন। পরে ওই কিশোরী চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। এসময় স্থানীয়রা বখাটেকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববিকে পাঠান। পরে ভ্রাম্যমণ আদালত পরিচালনা করে ইউসুফ মিয়াকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা