সারাদেশ

সুন্দরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সান নিউজ ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। ঘুষ নিয়ে হত্যা মামলার ২ আসামির নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হবে বলে আসামির স্বজনদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে নিশ্চিত করেছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন: শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

বুধবার (১৬ মার্চ) তিনি বলেন, ওসি তৌহিদুজ্জামানের বিরুদ্ধে এ রকম একটা অভিযোগ আমরা পত্র-পত্রিকায় দেখেছি। পরে গত রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তৌহিদুজ্জামানের দাবি, ফোনালাপগুলো সত্য নয়। টেম্পারিং করা। আসামির পরিবারের সদস্যদের সঙ্গে অভিযুক্ত ওসির ফোনালাপ ফাঁস হওয়া কথোপকথনে এক আসামির ছেলের কথা অনুযায়ী, অভিযুক্ত ওসি তৌহিদুজ্জামান আসামিপক্ষের কাছ থেকে ৭ লাখের বেশি টাকা নিয়েছিলেন চার্জশিট থেকে ২ আসামির নাম বাদ দিতে। কিন্তু পরে তাদের অভিযুক্ত করে চার্জশিট জমা দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান। পরে আসামি পক্ষের লোকজন সেই টাকা ফেরত চান।

প্রসঙ্গত, গত বছর ১০ এপ্রিল গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে জুতা ব্যবসায়ী হাসান আলীর (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয় মাসুদ রানাকে। এ ঘটনার পর ব্যবসায়ী হাসান আলীর স্ত্রী বীথি বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামি করা হয়েছিল মাসুদ রানা, মো. রোমিন হক (৩৮) ও খলিলুর রহমান বাবুকে (৪৮)।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

আসামি রোমিন হক ও খলিলুর রহমান বাবুর পরিবারের লোকজনের কাছে থেকে ঘুষ নেওয়ার বিষয়ে ২ দিন আগে কিছু ফোনালাপ ফাঁস হয়। এতে শোনা যায়, ওসি তৌহিদুজ্জামানের সঙ্গে আসামির স্বজনরা টাকা ফেরতের বিষয়ে কথা বলছেন। ওসি তৌহিদুজ্জামান ওই সময় গাইবান্ধা ডিবি পুলিশের দায়িত্বে ছিলেন এবং পরে তিনি এই মামলার তদন্তভার পান।

আরও পড়ুন: মেরুল বাড্ডায় ভবনে আগুন

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওসি তৌহিদুজ্জামান বলেন, আমি কোনো আসামির কাছ থেকে টাকা-পয়সা নিইনি। ফোন রেকর্ডগুলো বানানো এবং টেম্পারিং করা। আমার নাম করে একটি পত্রিকার সাংবাদিক আসামি পক্ষের কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছেন এবং আমাকে চাপ দিয়েছেন চার্জশিট থেকে ২ আসামির নাম বাদ দেওয়ার জন্য। কিন্তু আমি জড়িতদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা