সারাদেশ

নোয়াখালীতে বাস চাপায় পথচারী নারী নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে হিমাচল পরিবহন নামক বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছে।

আরও পড়ুন: এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের জয়নাল আবদীন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত নারীর নাম সাবিহা (৫০) সে বেগমগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের সেকান্তর উকিলের বাড়ির মৃত আবদুস সাত্তারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাবেহা পেশায় একজন ঝি ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে জয়নাল আবদীন স্কুলের সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় ফেনী থেকে ছেড়ে আসা মাইজদীগামী যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাস সাবিহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৯

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে এ ঘটনায় আইন গত প্রদক্ষেপ নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা