সারাদেশ

৭ মার্চের ভাষণ প্রচার করায় আ’লীগ নেতাকে মারধর

এসএম রেজাউল করিম, ঝালকাঠি: ৭ ই মার্চ উপলক্ষ্যে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারে বিরক্ত হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে মাইক ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সাথে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে মারধরের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

সোমবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে প্রভাবশালী নুরুজমাদ্দার মাইক বন্ধ করতে নির্দেশ দিলেও তারা শোনায় তিনি এ কাণ্ড ঘটনা বলে অভিযোগে উঠেছে। তার এই তাণ্ডবে প্রায় ৩ ঘন্টা ৭ মার্চের ভাষণ প্রচার বন্ধ ছিল। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা এ অভিযোগ জানিয়ে তার কঠোর বিচার দাবি করেছে।

সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবর মাষ্টার জানায়, ঐতিহাসিক ৭মার্চ সরকারি নির্দেশনা ও দলীয় সিদ্ধান্তে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে সকাল থেকে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হচ্ছিল। এ সময় পাশের একটি সেলুনে সেভ করতে বসা স্থানীয় প্রভাবশালী নুরু জমাদ্দার লোক পাঠিয়ে মাইক বন্ধ করার নির্দেশ দেন।

কিন্তু ভাষণ প্রচার অব্যাহত রাখালে ক্ষিপ্ত হয়ে নুরু জমাদ্দার দলীয় অফিসে ঢুকে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে চর-থাপ্পর মারেন ও অকথ্য গালাগাল দিয়ে মাইক ভাংচুরসহ তার ছিঁড়ে ফেলে ভাষণ প্রচার বন্ধ করে দেন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৬২

খবর পেয়ে নুরু জমাদ্দারের মেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান ফেলে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি স্থানীয়দের শান্ত করে তার পিতাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

লাঞ্ছিত ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ হাকিম গাজী জানায়, ভাষণ প্রচার বন্ধ না করায় নুরু জমাদ্দার আমাকে মারধর করে ও ৭মার্চ উদযাপনে বাধা দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি জেলা, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সদর থানায় অবগত করা হয়।

আরও পড়ুন: বাবরকে আদালতে সোপর্দ

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ জানায়, ঐতিহাসিক দিবস ৭মার্চে স্মরণে পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠানে বাধা প্রদান অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে নুরু জমাদ্দারের বক্তব্য জানতে বহুবার ফোন ও ক্ষুদে বার্তা প্রেরণ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। তবে তার মেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার জানায়, তার পিতার পায়ে লেগে মাইকের তার ছিঁড়ে গিয়েছিল। এ জন্য আমরা আন্তরিক দুঃখিত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা