জাহাজে রকেট হামলায় মারা গেছেন ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (ছবি: সংগৃহীত)
সারাদেশ
বাড়িতে শোকের মাতম

‘আর ভাঙা ঘরে থাকতে হবে না’ ভাইকে বলেছিলেন হাদিসুর 

বরগুনা প্রতিনিধি: ইউক্রেনে বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় মারা গেছেন ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফ (২৯)। তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে এখন চলছে শোকের মাতম।

নিহত হাদিসুর ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরের এ হামলার ঘটনা ঘটে।

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারসংলগ্ন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মো. আবদুর রাজ্জাক (অবসরপ্রাপ্ত শিক্ষক) এবং আমেনা বেগম দম্পতির বড় ছেলে হাদিসুর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায় মা-বাবা। ছেলের লাশ দেশে আনার জন্য সরকারের প্রতি আকুতি জানিয়েছেন।

স্বজনরা জানান, ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে সাত বছর ধরে চাকরি করছিলেন হাদিসুর। জাহাজ থেকে হাদিসের এক বন্ধু ফোন করে জানান বন্দরের জলসীমায় ২৪ ফেব্রুয়াারি থেকে আটকে রয়েছে তাদের জাহাজ। ইউক্রেনের সময় বুধবার ৫টা ১০ মিনিটের দিকে তাদের জাহাজে হামলা হয়। জাহাজটিতে বাংলাদেশের ২৯ জন নাবিক আছেন।

এর আগে বাংলাদেশি ওই জাহাজে হামলার খবর নিশ্চিত করেছেন জাহাজে থাকা একজন নাবিক। তিনি বলেন, ইউক্রেনের সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে জাহাজে হামলা হয়।

নিহত হাদিসুরের ছোটভাই মো. তারেক জানান, মৃত্যুর আগেও ভাই আমাদের সঙ্গে কথা বলেছেন। ফোনে ভাই বলেন, ‘আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না। বাড়িতে এসেই যেভাবে হোক ঘরের নির্মাণকাজ ধরব’।

আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় এক নাবিক নিহত

তারেক আরও বলেন, ভাইয়ের মৃত্যুর খবর শুনে বাবা বাকরুদ্ধ হয়ে বসে রয়েছেন, মা বার বার অজ্ঞান হয়ে যাচ্ছেন। এক নজর হলেও ভাইয়ের লাশটা শুধু দেখতে চাই। ভাইকে হারিয়ে আমাদের পরিবার এখন পথে বসে গেল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা