সারাদেশ

বোয়ালমারীতে নাশকতা চেষ্টা, ৬ জনকে আদালতে প্রেরণ   

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে নাশকতা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

আরও পড়ুন: আবারও বেড়েছে মৃত্যু

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে মামলার পরে গ্রেফতারকৃত ছয়জনকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. বাশারউদ্দিন।

জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মধ্যকার মতবিরোধ সম্প্রতি সহিংসতায় রূপ নেয়। এর জেরে গত ১৬ ফেব্রুয়ারি এলাকার সংখ্যালঘু কৃষক প্রহলাদ সিকদারের পেঁয়াজের ক্ষেত রাতের আঁধারে নষ্ট এবং অপর সংখ্যালঘু অরুণ চন্দ্রের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি প্রহলাদ সিকদার এবং ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে মো. মজিবর শেখের বসত ঘরের পাশে স্তূপকৃত খড়ের বিচালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসব ঘটনায় ভুক্তভোগীরা বোয়ালমারী থানায় পৃথক লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেজন্য জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দিবাগত রাতে বিবদমান দুই গ্রুপের নয় জনকে আটক করে থানা পুলিশ। পরে প্রহলাদ সিকদার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে মামলা করেন।

আরও পড়ুন: দেশে ভোটার ১১ কোটি ৩২ লাখ

পুলিশ আটককৃতদের মধ্যে থেকে এনামুল মোল্যা, উকিল, মতিয়ার সরদার, শহিদুল, আমীর এবং ইব্রাহীমকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। এছাড়া সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন টিয়াই এবং জনৈক রুবেলকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা