সারাদেশ

মুন্সীগঞ্জ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে (বাকাসস) কালেক্টরেট সহকারী সমিতি সদস্যরা পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা (বাকাসস) সদস্যরা পূর্ণ দিবস কার্মবিরতি শুরু করে৷ দিনব্যাপী এ কর্মবিরতি চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

জেলা (বাকাসস) সদস্যরা কেন্দ্রীয় কমিটির সাথে একাত্বতা পোষন করে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে মঙ্গলবার কর্মসূচী পালন করছেন।

জেলা কালেক্টরেট সহকারী সমিতি সিনিয়র সহ-সভাপতি মুহম্মদ সালাহউদ্দিন বলেন, আমাদের দাবি সমূহ সরকার মেনে নিয়েছেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় তা বাস্তবায়নে ভূমিকা রাখছে না৷ তাতে আমরা মর্মাহত। আমাদের থেকে পদবী নিচে হওয়া কর্মচারীরা, আমাদের থেকে ৫ ধাপ উপরের গ্রেডে বেতন ভাতা পান। আমরা বৈষম্য নিরসনে জন্য আন্দোলন করছি।

আরও পড়ুন: শিল্পকর্মে অবসর নেয়া যায় না

জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. সাইদুর রহমান বলেন, কালেক্টরেট সহকারী সমিতি জেলা শাখা গেল ২৬শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাকাসস কমিটির নির্দেশনা সারা বাংলাদেশের সাথে একাত্মতায় প্রকাশ করে। মঙ্গলবার এ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি।

আমরা সরকারের কাছে আমাদের দাবি জানিয়েছি, তা আমাদের আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ে আমাদের দাবির সম্মতি না করায় আমরা আজকের কর্মসূচী পালন করছি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা