ছবি- সংগৃহিত
সারাদেশ

গৃহায়নের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম প্রতিনিধি: জালিয়াতির মাধ্যমে সরকারি মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেওয়াসহ নিজে লাভবান হওয়া ও অন্যকে লাভবান করার অপরাধে চট্টগ্রামে গৃহায়ন কর্তৃপক্ষের উপপরিচালক এবং একজন প্লট গৃহীতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মামলার বাদি দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিরা পারস্পরিক যোগসাজশে নিজে লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে হাউজিং বরাদ্দকরণ কমিটির ১৯৯১ সালের ২০ ডিসেম্বরের বোর্ড সভার সিদ্ধান্তকে অমান্য করে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের সরকারি বাণিজ্যিক প্লট আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা প্রতিবেদন প্রদান করে।

নামমাত্র ১৩ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা মূল্য পরিশোধের আদেশ দিয়ে, কথিত বরাদ্দ গৃহীতা মোহাম্মদ আলমের পক্ষে দায়মুক্তি সনদপত্র প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।য়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা