ছবি: সংগৃহীত
সারাদেশ

ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শওকত জামান, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে নাইম খন্দকার (২২) নামে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে।

নিহত নাঈম খন্দকার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা মধ্য এলাকার শহিদ খন্দকারের ছেলে।

এ সময় তার সাথে থাকা অপর দুইজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর পৌরসভার মেয়র শেখ জানান, মোশারফগঞ্জ এলাকায় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে মোটর সাইকেল যোগে নাঈমসহ ৩ জন বাড়ি থেকে বের হয়। পথে মোশারফগঞ্জ এলাকার গাছিপাড়া রেলক্রসিং পারাপারকালে ইসলামপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেনের (২৫৫ আপ) সাথে ধাক্কা লাগে। এতে ঘটনার স্থলেই মৃত্যু হয় নাইম খন্দকারের।

ইসলামপুর থানার ওসি মো. মাজেদুর রহমান এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা