হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল
সারাদেশ

হাসপাতাল থেকে নবজাতক চুরি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের নবজাতকদের বিশেষ সেবা ইউনিট থেকে বাচ্চা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (২৪ জানুয়ারি) সন্তান জন্ম দিতে সদর আধুনিক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ফেরদাউস আক্তার। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় স্বাভাবিকভাবেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নবজাতকদের বিশেষ সেবা ইউনিটে ভর্তি করা হয়। সকাল ৯টার দিকে পরিষ্কার করার কথা বলে ওই ইউনিটে থাকা নবজাতকের সব স্বজনদের বের করে দেন দায়িত্বতরা। কিছুক্ষণ পর স্বজনরা সেখানে প্রবেশ করে দেখতে পান তোয়ালে পড়ে রয়েছে। কিন্তু নবজাতক নেই। এ সময় তারা চিৎকার শুরু করলে দায়িত্বরতরা স্বজনদের জানায় নবজাতকের বাবা দুধ খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়।

আরও পড়ুন: শাবির শিক্ষার্থীদের মেডিকেল সাপোর্ট বন্ধ

সদর হাসপাতলের তত্ত্ববাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানান, নবজাতক চুরির ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। বিয়ষটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সদর মডেল থানার এসআই মো. ইয়াকুব আলী জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দায়িত্বরতরা জানায়, তার বাবা এসে দুধ খাওয়ানোর কথা বলে নিয়ে গেছে। অথচ এ সময় তার বাবা হাসপাতালে আসেনি।

বাবা দেলোয়ার হোসেন জানান, তিনি বাড়িতে ছিলেন। ছেলে সন্তানের খবর পেয়ে সকালে হাসপাতালে এসে জানতে পারি সন্তান চুরি হয়েছে। তিনি সন্তান ফেরত চেয়ে জড়িতদের শাস্তি দাবি করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা