ছবি- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
সারাদেশ

প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারেন

সুনামগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে রায়পুর-কাদিপুর অংশে মহাসিং নদীর ওপর সেতু নির্মাণের জায়গা পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেছেন, দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারাদেশে যে উন্নয়ন হচ্ছে তা দৃষ্টান্ত স্থাপন করার মতো। সুনামগঞ্জ জেলায়ও অনেক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতাই হলো পাগলায় মহাসিং নদীর ওপর সেতু নির্মাণ। আশা করছি, আগামী দুই বছরের মধ্যে সেতুটি একটি দৃশ্যমান রূপ ধারণ করবে। শেখ হাসিনা বাংলাদেশের অনেক উন্নয়ন করছেন। শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে পারেন। সরকার জনগণের পাশে আছে।

মন্ত্রী আরও বলেন, মহাসিং নদীর এ অংশে একটি সেতু করবো এটি আমার স্বপ্ন ছিল। আমি প্রথম থেকেই চেয়েছি সেতুটি হোক। উপজেলায় আরও অনেক কাজ করেছি। নোয়াখালীতে সেতু করেছি, পাথারিয়ায় সেতু নির্মাণের কাজ চলমান। এখন পাগলার এ সেতু কাজ শুরু হবে। এরই মধ্যে নদীর গভীরতা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এটি পাগলার জন্য অনেক উন্নয়ন বয়ে আনবে।

এলাকার উন্নয়নে অবদান রেখেছেন এমন কোনো বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধার নামে সেতুটির নামকরণের ইচ্ছা পোষণ করেছেন মন্ত্রী। তবে স্থানীয়রা চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নামে নামকরণ করা হোক।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা