সারাদেশ

কৃষক দুলাল হত্যা মামালায় ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে কৃষক দুলাল মিয়া হত্যা মামালায় এক নারী ও তার তিন ছেলেসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কটিয়াদী উপজেলার উত্তর বুনা গ্রামের মজ্জু বানু, তার তিন ছেলে- বাচ্চু মিয়া, ফেরদৌস মিয়া ও সাফেক মিয়া, একই এলাকার আব্দুল মান্নান খানের ছেলে জুবায়ের এবং আব্দুল মান্নাফ খানের ছেলে ফারুক মিয়া। এদের মধ্যে বাচ্চু মিয়া পলাতক রয়েছেন।

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ২০১৭ সালের ২৬ জুন আসামিরা কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বুনা গ্রামের নাজমা আক্তারের স্বামী কৃষক দুলাল মিয়ার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একই দিন নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৪ ডিসেম্বর ৯ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ছয় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা