সারাদেশ

পাবনায় আ’লীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, পাবনা: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় পাবনার আটঘরিয়া ও ভাঙ্গুড়া উপজেলার আওয়ামী লীগ-যুবলীগ থেকে ১৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ভাঙ্গুড়ায় তিন আর আটঘরিয়ায় আট বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক।

ভাঙ্গুড়ায় বহিষ্কৃতরা হলেন, উপজেলার পার ভাঙ্গুড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান (বাদশা), দিলপাশার ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হান্নান প্রামানিক এবং অষ্টমনিষা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হক।

অন্যদিকে, আটঘরিয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আটজন ও দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় আরও আটজনকে আওয়ামী লীগ ও যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আটঘরিয়ায় বহিষ্কৃতরা হলেন, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য ও মেয়র প্রার্থী ইশারত আলী, পৌর আওয়ামী লীগের সদস্য ও মেয়র প্রার্থী আশরাফুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চাঁদভা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান টটুল, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী কে এম শাহীন, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী লিয়াকত হোসেন আলাল সরদার, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম মুকুল, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্রোহী প্রার্থী হাবিবুল্লাহ মোল্লা।

এছাড়া, দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রজব আলী, কার্যকরী সদস্য খোরশেদ আলম, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুরশেদ আলী খান, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসিনুর রহমান লিটনসহ দেবোত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা