সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে সফিউল্লাহ জুয়েল (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত সফিউল্লাহ রাজধানীর তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)। সফিউল্লাহ জুয়েল আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার আজিজুল হকের ছেলে।

সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারচালক।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সালাউদ্দিন জানান, রাত পৌনে ১টার দিকে পুরিন্দা বাজার এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সফিউল্লাহ জুয়েলকে ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের পরিবার দাফনের পর মামলা করবে বলে জানিয়েছেন সালাউদ্দিন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা