ছবি সংগৃহীত
সারাদেশ

টাকায় নয়, মেধায় চাকরি হবে

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ২০০৮ সালের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশ সম্পূর্ণ আলাদা। জনগণ ১০টাকা কেজি দরে খাদ্যবান্ধব চাল পাচ্ছে। করোনাকালে এ দেশে কেউ না খেয়ে মারা যায়নি। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁর পোরশা উপজেলার কাতিপুর কালিনগর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা অনুদান বিতরণ করা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করছে। এমন কোনো ব্যক্তি নেই, যে বর্তমান সরকারের অনুদান পাননি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছেলে-মেয়েদের পড়াশুনার তাগিদ দিয়ে তিনি বলেন, তোমাদের জীবনমান উন্নয়নের জন্য সরকার সব রকমের সহায়তা দিচ্ছেন। আগে এ সম্প্রদায়ের কেউ পড়াশুনা করতো না। বর্তমানে তাদের ছেলে মেয়েরা পড়াশুনা শিখে চাকরি করছে। এখন টাকায় কোনো চাকরি না, মেধায় চাকরি হবে।

পরে খাদ্যমন্ত্রী ৩০ জন প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৪০০টাকা করে, ১৫ জন মাধ্যমিক শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার টাকা করে ও ১০ জন মাধ্যমিক নারী শিক্ষার্থীর মধ্যে একটি করে বাইসাইকেল এবং প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ জন নৃ-গোষ্ঠীর পরিবারের মধ্যে একটি করে গরুর বাচুর ও উপকরণ বিতরণ করেন।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর কামারুজ্জামান সরদার, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা