ছবি সংগৃহীত
সারাদেশ

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুর ১টায় টেকনাফ থেকে চারটি পর্যটকবাহী জাহাজে ৭০০ পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। অপরদিকে জাহাজগুলো ফেরার সময় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে আসবে বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, গত শনিবার জাওয়াদ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছিল। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল উপজেলা প্রশাসন। তবে জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় এখন ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এছাড়া দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরতে পারবেন।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা