সারাদেশ

বোয়ালমারীর আ’লীগের ১৬ বিদ্রোহী প্রার্থী 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি, জামায়াতের নির্বাচন না করার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে বোয়ালমারী উপজেলার একাধিক ইউনিয়নে বিএনপির প্রার্থীরা দলীয় প্রতীক না নিয়ে নির্বাচন করছেন।

অন্যদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিপরীতে আওয়ামী লীগের বিভিন্ন কমিটির একাধিক পদ-পদবীধারী এবং সমর্থকরা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিটি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে একমাত্র সাতৈর ইউনিয়নেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া মো. মজিবর রহমানের বিপরীতে কোন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

উপজেলার সদর ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. ওহাব মোল্যা তারার বিপরীতে এলেম শেখ ও মো. আব্দুল হক শেখ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এলেম শেখ উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। আর আব্দুল হক বোয়ালমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

চতুল ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মো. আবুল বাশারের বিপরীতে উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. ফারুক হোসেনের বিপরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. চান মিয়া এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. ইমরান হোসেন নবাব বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দাদপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান হাইয়ের বিপরীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. মোশারফ হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশীদ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সোলাইমান মোল্যার বিপরীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বর বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেখর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া কামাল আহমেদের বিপরীতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গুনবহা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলামের বিপরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রূপাপাত ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মহব্বত আলীর বিপরীতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেমায়েত হোসেন ও ইউপি যুবলীগের সহ-সভাপতি মো. রবিউল শেখ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ময়না ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া জেলা মৎস্যজীবীলীগের সদস্য পলাশ বিশ্বাসের বিপরীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাইফুজ্জামান জিন্নাহ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বোয়ালমারী সদর ইউনিয়নের যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল হক শেখ বলেন, গত ইউপি নির্বাচনে যাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল তিনি নির্বাচনের মাঠ ত্যাগ করে পালিয়েছিলেন। আমি তখন থেকেই নির্বাচন করার জন্য মাঠে রয়েছি। এবার দল যাকে মনোনয়ন দিয়েছে এলাকার জনগণ তাকে মেনে নিচ্ছেন না। তাই এলাকাবাসীর চাপে আমি বিদ্রোহী প্রার্থী হয়েছি।

এ ব্যাপারে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, নেত্রীর নির্দেশনা আছে যারা বিদ্রোহী প্রার্থী হবেন। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা