ছবি সংগৃহীত
সারাদেশ

ট্রলার মালিককে অপহরণ, ১২ জেলে আহত

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার ৬০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনা থেকে নেছার উদ্দিন নামে এফ বি মা ট্রলারের মালিককে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় হামলায় ১২ জেলে আহত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা মাছ, জেলেদের খাবার ও কিছু নগদ টাকাও লুট করে নিয়ে যায় ডাকাতরা।

অপহৃত ট্রলার মালিক নেছার উদ্দিন পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার (১৯ নভেম্বর) মধ্যরাতে এফ বি মা ট্রলারের জেলেরা সাগর মোহনায় জাল ফেলে ঘুমিয়েছিলো। ভোররাতে হঠাৎ অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। কিছু বুঝে উঠার আগে ট্রলারে থাকা মজুদকৃত জ্বালানি (ডিজেল), মাছ, নগদ টাকা, প্রয়োজনীয় সামগ্রী লুট করে নেয় তারা। ট্রলারে থাকা ১২ জেলেকে মারধর করে ফেলে রেখে ট্রলার মালিক নেছরউদ্দিন খানকে ধরে নিয়ে যায়। মুক্তিপণের জন্য নেছারকে অপহরণ করেছে ডাকাতরা।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখনও মুক্তিপণের কল আসেনি। হামলায় আহত ১২ জেলেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডাকাতি বন্ধে এখনই ব্যবস্থা না নিলে জেলেরা মাছ ধরা বন্ধ করে দিতে বাধ্য হবেন বলেও জানান তিনি।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, অপহরণের শিকার জেলেকে উদ্ধারে কাজ শুরু করেছেন তারা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা