ছবি সংগৃহীত
সারাদেশ

৩ সন্তানের মুখে বিষ ঢেলে দিলেন বাবা

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে স্ত্রীর কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে তিন শিশু সন্তানকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক মাদকাসক্ত বাবা।

রোববার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত তিন শিশুই অচেতন অবস্থায় রয়েছে। তারা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছে।

ওই শিশুদের নাম হলো সিয়াম শেখ (১০), হাসান শেখ (৩) ও হোসেন শেখ (৩)।

জানা গেছে, স্ত্রী সীমা বেগমের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন মাদকাসক্ত আলম শেখ (৪০)। গত ১১ নভেম্বর বৃহস্পতিবার সকালে তিন সন্তানকে জোর করে কীটনাশক পান করান তিনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার দুপুর পর্যন্ত তিন শিশুই অচেতন অবস্থায় রয়েছে।

মা সীমা বেগম জানান, তিন শিশুর মধ্যে বড় ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার আলম শেখকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা