ছবি সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ৮ ভুয়া ভোটার আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ইউপি নির্বাচন চলছে। নির্বাচনকে কেন্দ্র করে আট ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভির চৌধুরী এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির।

তারা জানান, জাল ভোট দেয়ায় উপজেলার ছয়ানী ইউনিয়ন থেকে সাতজন ও গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ভোটকেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে প্রার্থী ও সমর্থকদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে। ফলে স্থানীয়রাই ভুয়া ভোটার চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা