ছবি সংগৃহীত
সারাদেশ

৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেফটেনান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

এর আগে সোমবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার ছিলিমপুর বাজারে অবস্থিত একটি পাটের গুদাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল (৬০) ও চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে সোহেল (২৮)।

আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছিলিমপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারে অবস্থিত সেকান্দর নামে এক পাট ব্যবসায়ীর গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৩ বস্তা ও মিনি ট্রাক থেকে রিও ৫০ বস্তা চাল জব্দ করা হয়।

চাল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা