রোহিঙ্গা
সারাদেশ

ভাসানচর থেকে ৬ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ছয় রোহিঙ্গা নারী-শিশুকে আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের স্থানীয় এলাকাবাসী।

বুধবার (৩ নভেম্বর) সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চরজব্বর থানায় নেওয়া হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে পাঠানো হবে।

আটকরা হলেন— ভাসানচরের ৭৬ নম্বর ক্লাস্টারের হাসিনা বেগম (৩৭), সাইফুল ইসলাম (১১), আলমার জাহান (৩৩), মো. ইয়াছিন (৩), রোজিনা আক্তার (১৯) ও মো. আজিজ (১)।

জানা যায়, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে দালালের সহযোগিতায় তারা পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। বুধবার দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসেন।

চরজব্বর থানার ওসি জিয়াউল হক বলেন, আটক তিন শিশু ও তিন নারী চরজব্বর থানায় রয়েছে। সকালে কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে পাঠানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা