ছবি সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস মহাসড়কের বিপুলাসার এলাকায় ওভারটেক করতে গিয়ে ব্যাটারিচালিত মিশুক পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলেন- মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের শাকচাইল গ্রামের বাসিন্দা সাইমা মুন্তাহা (২২), রুহুল আমিন (৬৫) ও সেফালী আক্তার (৫৫)।

নিহতদের লাশ উদ্ধার করা হয়। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় সংবাদপত্র পরিবহন সংস্থা চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক লিটন নিহত হয়েছেন।

নিহত লিটন ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের ছেলে। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা