গ্রেফতার
সারাদেশ

ভৈরবে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ৭১ কেজি গাঁজা ও একটি পিকআপসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৯ অক্টোবর) সরাইল থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ গ্রামের চাঁনবালী মিয়ার ছেলে সুজন কুমার (৩৩), নেত্রকোনার পূর্বধলা থানার মানিকদী গ্রামের মতিউর রহমানের ছেলে সাইদুল ইসলাম (১৯) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে খাইরুল ইসলাম।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় পিকআপভ্যানে তল্লাশি করে ৬টি বস্তায় ৭১ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি জানান, অভিনব কৌশলে কাঠের গুঁড়ার বস্তার ফাঁকে গাঁজা রেখে পাচার করছিল। আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা