ছবি: সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল তিন বন্ধুর

সুনামগঞ্জ প্রতিনিধি: জেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) রাত নয়টার দিকে শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ-সিলেট সড়কের দামোদরতপী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের মো. আঙ্গুর মিয়ার ছেলে মো. লায়েক আহমদ (২০), মো. জালাল উদ্দিনের ছেলে মো. হৃদয় হোসেন (২০) এবং মো. সাদিকুর রহমানের ছেলে মো. জামিল মিয়া (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী আরএমপি পরিবহনের বাস বিপরীত থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চলে যায় মোটরসাইকেল। আরোহী তিন বন্ধু সড়কে ছিটকে পড়েন। বাসের বাম্পারে মোটরসাইকেলটি আটকে যায়। চালক বাস না থামিয়ে মোটরসাইকেলকে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যান।

ছাতকের গৌবিন্দগঞ্জে বাসের চালক মো. দুলাল মিয়াকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। ওই তিন তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমদ বলেন, দুটি মোটরসাইকেলে ছয় যুবক কৈতক এলাকা থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। অন্য মোটরসাইকেলের তিন আরোহীও আহত হন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা