সারাদেশ

ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে তাঁতী লীগের এক নারী নেত্রীর করা ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব-২ ঢাকা।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা। তিনি জানান, গত ৬ অক্টোবর ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে পলাশবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকে আসামি পলাতক ছিলেন।

৩১ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী নেত্রী তাঁতীলীগ পলাশবাড়ি উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক। আর গ্রেফতার রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। এছাড়া তিনি বাংলাদেশ টুডে পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের আশ্বাসে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলসহ বাসা ভাড়া করেও তার সঙ্গে অবাধে শারীরিক মেলামেশা করেন সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।

সম্প্রতি বিয়ে করতে চাপ দিলে রফিকুল নানা তালবাহনা শুরু করেন। তাছাড়া ঘটনা জানাজানির পর দলের নেতাকর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর ঘটনা ধামাচাপা দিতে ক্ষমতার প্রভাবে দেখিয়ে রফিকুল তাকে বিভিন্ন হুমকিও দেয় বলে অভিযোগ ওই নারী নেত্রীর।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, সকালে ঢাকার একটি স্থান থেকে র‍্যাব-২ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। র‍্যাব কর্তৃক থানায় আসামিকে হস্তান্তর করার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা