সারাদেশ

উত্তরা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত করিম

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিয়েছেন এনায়েত করিম। রোববার (১০ অক্টোবর) রাজশাহীর উপশহর মোড়ে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে তিনি পত্রিকাটির প্রধান বার্তা সম্পাদক হিসেবে ১ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। এনায়েত করিমের জন্ম নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে। সেখানেই কাটে শৈশব-কৈশোর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই পুত্রসন্তানের জনক।

জানা গেছে, ২০২০ সালের আগস্ট মাসে দৈনিক উত্তরা প্রতিদিনে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন এনায়েত করিম। যোগদানের পর থেকেই পত্রিকাটির সামগ্রিকভাবে দেখভালের পাশাপাশি মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

এনায়েত করিম দৈনিক উত্তরা প্রতিদিনে যোগদানের আগে ঢাকায় বাংলাদেশ প্রতিদিন, জাগোনিউজ২৪ডটকম ও বাংলানিউজ২৪ডটকমে সহ-সম্পাদক হিসেবে বিভিন্ন মেয়াদে সাংবাদিকতা করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির পর ২০০৮ সালে দৈনিক বাংলাদেশ সময় পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতায় হাতেখড়ি। পরে তিনি পড়াশুনার পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক সোনালী সংবাদ, রাজবার্তা, মুক্তচেতনা পত্রিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে বিভিন্ন মেয়াদে কাজ করেন।

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে ২০১৪ সালের শুরুর দিকে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ২৪ডটকমে নিউজরুম এডিটর হিসেবে পেশাগত সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর তিনি জাগোনিউজ২৪ডটকমে প্রায় দেড় বছর শিফট ইনচার্জ হিসেবে কাজ করেন। দৈনিক উত্তরা প্রতিদিনের দায়িত্ব নেওয়ার আগে ২০২০ সালের জুলাই পর্যন্ত প্রায় চার বছর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহসম্পাদক ছিলেন তিনি।

এছাড়া সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিক সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন এনায়েত করিম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির (নাজেসাস) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএডি) প্রতিষ্ঠাতা প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি।

এনায়েত করিমের জন্ম নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে। সেখানেই কাটে শৈশব-কৈশোর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই পুত্রসন্তানের জনক।

নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে এনায়েত করিম বলেন, ‘প্রকাশক মহোদয় আমার ওপর আস্থা রেখে এই পদোন্নতি দিয়েছেন- এটা অবশ্যই আমার জন্য বিশেষ প্রাপ্তি। এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেল। তার আস্থার যথাযথ মূল্যায়ন করে আগামীতে উত্তরা প্রতিদিনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখব।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা