শিক্ষক মুর্শেদ আলম
সারাদেশ

বাকৃবি শিক্ষকের হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুর ঢাকা মহাসড়কের নকলার সীমান্তবর্তী বাশাটী নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে হাত ছিড়ে গেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষকের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধার পর শেরপুর থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হলে বাসযাত্রী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের শিক্ষক মুর্শেদ আলমের (৩৫) ডান হাত জানালার বাইরে থাকায় ছিড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় আরো কয়েকজন যাত্রী আহত হয়। আহত মুর্শেদ শেরপুর শহরের চকপাঠক এলাকার আব্দুল মতিনের ছেলে। তাকে নকলা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুশফিকুর রহমান বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আদিল পরিবহন নামে ঢাকা টু ঝিনাইগাতী রোডে চলাচলকারী বাসটিকে আটক করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা