ছবি: সংগৃহীত
সারাদেশ

‘রাজাকারের বংশধরদের ধ্বংস করতে হবে’

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা সারাদেশের উন্নয়ন চাই। তবে বাংলাদেশে এখনো রাজাকারের বংশধর রয়ে গেছে। তাদের খুঁজে বের করে ধ্বংস করে দিতে হবে। কারণ তারা বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে এবং শান্তিপ্রিয় দেশে অশান্তি সৃষ্টি করবে।’

রোববার (৩ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আছাব উদ্দিন সরদার স্মরণে অনুষ্ঠিত শোকসভায় এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এক সময় দেশে বিদ্যুৎ ছিলো না। অন্ধকারের মধ্যে মানুষকে বসবাস করতে হতো। কিন্তু বর্তমানে দেশের ১৮ কোটি মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলছে। পদ্মাসেতু নির্মাণ হচ্ছে।’

দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ দাসের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের পরিচালনায় শোকসভায় আরও বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সহসভাপতি রেজাউল করিম শামীম প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা