সারাদেশ

এএসআই পেয়ারুল হত্যার দায় স্বীকার

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর হারাগাছ থানার এএসআই পেয়ারুল ইসলামকে হত্যার দায় স্বীকার করেছেন মাদক কারবারি পারভেজ রহমান ওরফে পলাশ মিয়া।

রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার (০১ অক্টোবর) সন্ধ্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেন পলাশ। আদালত জবানবন্দি গ্রহণ শেষে আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে আসামি পলাশকে আদালতে নেওয়া হলে সন্ধ্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পলাশের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ সেপ্টেম্বর রাতে নগরীর হারাগাছের সিগারেট কোম্পানি মোড় এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকে পারভেজ রহমান ওরফে পলাশ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই মাদক কারবারির ছুরিকাঘাতের শিকার হন এএসআই পেয়ারুল ইসলাম। পরদিন দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ এ ঘটনায় দুটি মামলা করেছে। মামলা দুটির বাদী হারাগাছ থানার উপপরিদর্শক জিল্লুর রহমান। পুলিশ প্রধানের নির্দেশে মামলার তদন্ত করছে পিবিআই।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা