সারাদেশ

বাবার সহায়তায় স্কুলছাত্রী নিয়ে ছেলের পলায়ন!

ঝালকাঠি প্রতিনিধি: জেলার রাজাপুরে বাবার সহায়তায় ছেলে স্কুলছাত্রীকে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রীর ফুপু বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছেন।

ওই স্কুলছাত্রী উপজেলার আদাখোলা গ্রামের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের নবমে পড়ে। বাবা-ছেলেসহ অভিযুক্তরা পলাতক।

অভিযুক্তরা হলেন- উপজেলার আরুয়া এলাকার মো. ইব্রাহীম হাওলাদার (৫০) ও তার ছেলে হাসিব হাওলাদার (২০)।

মামলা সূত্রে জানা গেছে, একই এলাকার হাসিব ভুক্তভোগী স্কুলছাত্রীকে স্কুলে আশা যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২১ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে ভুক্তভোগী তার বাড়ির সামনে হাঁটতে বের হলে হাসিব তাকে জোর করে মোটরসাইকেলে তুলে তাদের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে স্কুলছাত্রীর পরিবার খবর পেয়ে হাসিবের বাড়িতে স্থানীয় লোকজন নিয়ে উপস্থিত হলে সেখান থেকে হাসিব তার বাবা ইব্রাহীমের সহায়তায় স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা