ছবি: প্রতীকী
সারাদেশ

যাত্রীবেশে মাদক পরিবহন, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘির পশ্চিম বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজাসহ বকুল ইসলাম বাদশা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার বাদশা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশনাথপুর গ্রামের জহর আলীর ছেলে।

র‌্যাব-১২ ল্যান্স কর্পোরাল সোহরাব হোসেন জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পশ্চিম বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা