ছবি: সংগৃহীত
সারাদেশ

টঙ্গীতে রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনার ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় রেল যোগাযোগ শুরু হয়।

টঙ্গী রেল স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেন মঙ্গলবার সকাল ১০টা ২৮ মিনিটে টঙ্গী এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রথমে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর একটি লাইন চালু করে দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী রেল চলাচল স্বাভাবিক করা হলেও সিলেট ও চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকে। দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে দুপুর ১টা ২০ মিনিটে কর্তৃপক্ষ রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুপুর পৌনে ২টার দিকে উদ্ধার কাজ শুরু করা হয়। বিকেল পাঁচটার দিকে লাইন থেকে দুটি বগি সরিয়ে নেয়ার পর স্লিপার ও পাটাতন মেরামত কাজ শুরু করা হয়। সবশেষ পৌনে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ দুর্ঘটনার পর রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা