ছবি: সংগৃহীত
সারাদেশ

বাসেই সন্তান জন্ম দিলেন নারী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে কক্সবাজারের চকরিয়ায় যাওয়ার পথে বাসে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে স্বামীর সঙ্গে চকরিয়ায় বাপের বাড়ি যাচ্ছিলেন ওই নারী।

এঘটনায় চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান, রাত দুইটা পঁচিশ মিনিটে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাস পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে। যাত্রীরা আমাদের জরুরি বিভাগে এসে জানান, বাসে একজন প্রসূতি আছেন, তার প্রসব বেদনা শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিনকে নিয়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজিব দে তাকে দেখতে বাসে যান।

ডা. সব্যসাচী আরও জানান, মিডওয়াইফের সহায়তায় বাসের মধ্যেই প্রসূতির ডেলিভারি সম্পন্ন করা হয়। বাচ্চা ও মাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রসব পরবর্তী চিকিৎসা দেওয়া হয়েছে।

দুই জনেই সুস্থ থাকায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাদেরকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয় বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা