খুলনায় দেখা মিললো সাত হাত লম্বা চিচিঙ্গার
সারাদেশ

খুলনায় দেখা মিললো সাত হাত লম্বা চিচিঙ্গার

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার পাইকগাছায় দেখা মিলেছে সাত হাত লম্বা চিচিঙ্গা। এলাকায় এটি কুশি নামে পরিচিত। মাত্র দেড় মাসেই ফলন আসা এই চিচিঙ্গা ৭ হাতেরও অধিক লম্বা হয়।

চিচিঙ্গার এই গাছটি লাগিয়েছেন পাইকগাছা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ জয়নাল সানা। চিচিঙ্গা (কুশি) শীতকালীন সবজি হলেও এ জাতের চিচিঙ্গা সারা বছর হয়। তবে উঁচু ও শুকনা জায়গা এর জন্য উপযুক্ত বলে জানা যায়।

বৃদ্ধ জয়নাল সানা জানান, চিচিঙ্গা অধিক লম্বা হওয়ার কারণে অনেক উঁচুতে ফাঁস জাল দিয়ে বান বা মাচান বানানো হয়েছে। গাছে ৯টা চিচিঙ্গা (কুশি) ধরেছে। গাছটি তেমন মোটাতাজাও নয়। এর পরও গাছ ছাড়া ফল অস্বাভাবিক হওয়ায় উৎসুক মানুষ দেখতে আসে প্রতিদিন। খেতেও মোটামুটি স্বাদ আছে।

তিনি বলেন, এ ধরনের কোনো সবজি আমাদের এলাকায় আমি নিজেও কোনো দিন দেখিনি। এ চিচিঙ্গার (কুশি) বীজ নেওয়ার জন্য আমার বাড়িতে প্রায় লোক আসে। এটি পাকলে এ আবদার আমাকে রাখতেও হবে।

জয়নাল সানা জানান, পাইকগাছার নিলু নামে এক ব্যক্তি গত বছর ভারতের অন্ধপ্রদেশ থেকে ২০টি বীজ নিয়ে আসেন। এর পর তার বাড়িতে লাগান। ফলনও হয়েছিল। তার থেকে বীজ নিয়ে পৌরসভার সরল গ্রামের তিনি ও অখিল মণ্ডল চাষ করছেন। ফলনও হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বীজ সংগ্রহ ও মজুদ করার কথা বলছি। আগামীতে এটা পাইকগাছার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, আমি এ ধরনের সবজির কথা শুনেছি। হাইব্রিড জাতীয় এ সবজি চাষ সর্বত্রই ছড়িয়ে দেওয়া যায় কিনা তা উপজেলা কৃষি অফিসারকে বলা হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা