সারাদেশ

ধর্ষণের শিকার রোহিঙ্গা শিশু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণকেন্দ্রের ১৪ নম্বর ক্লাস্টারের এইচ-১২ কক্ষে এক রোহিঙ্গা (৭) শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটি ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এ বসবাস করে।

জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ১৪ নম্বর ক্লাস্টার এলাকায় খেলাধুলা করতে যায় ওই শিশুটি। একপর্যায়ে অজ্ঞাত এক ব্যক্তি শিশুকে অর্থের প্রলোভন দেখিয়ে এইচ-১২ রুমের ভেতরে নিয়ে ধর্ষণ করে।
পরে দুপুরের দিকে এক শিশু এসে তার পরিবারকে জানায় যে তাদের মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর দ্রুত তাকে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাসানচর থানায় মামলা দায়ের করেছেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা